editor
প্রকাশিত: 1:12 PM, November 2, 2021
অনলাইন ডেস্ক
এক সময় বলিউডের দুই খানের মধ্যে ছিল দ্বন্দ্ব! যে বিষয়টি বারবারেই প্রকাশ্যে এসেছিল! কিন্তু সেটা এখন শুধুই অতীত। সালমান খান ও শাহরুখ খান বর্তমানে খুব ভালো বন্ধু।
দুই তারকা সুখে-দুঃখে একে অপরের পাশেই থাকেন। সেটার প্রমাণও মিলেছে অক্টোবর মাসে।
আরিয়ান খান যখন মাদক মামলায় জেলে বন্দি, ঠিক তখন কঠিন সময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন ‘ভাইজান’। নিজের আইনজীবীকে নিয়োগ দিয়েও তিনি চেষ্টা করেছেন শাহরুখপুত্রকে মুক্ত করতে।
মঙ্গলবার (০২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন। তবে এবারের জন্মদিনটা ঘটা করে উদযাপন করবেন না তিনি। জন্মদিনটা বাড়ির সদস্যদের সঙ্গেই কাটাবেন শাহরুখ। প্রতিবারের মতো অবশ্য এবছরও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
তবে শাহরুখ নিজের জন্মদিন সেলিব্রেট করতে না চাইলেও তার কাছের মানুষেরা কিন্তু দিনটি উদযাপন শুরু করে দিয়েছেন! মান্নাতে আসছে একের পর এক উপহার। তবে তাকে সবচেয়ে বড় উপহারটি দিলেন সালমান খান!
শাহরুখের জন্মদিনের একদিন আগেই প্রকাশ পেল সালমানের নতুন সিনেমা ‘অন্তিম’র গান ‘ভাই কা বার্থডে’ (ভাইয়ের জন্মদিন)। বিষয়টি কোথাও উল্লেখ না করলেও ভক্তরা মনে করছেন, শাহরুখকে উৎসর্গ করেই গানটি উপহার দিয়েছেন সালমান খান।
২৬ নভেম্বর ‘অন্তিম’ মুক্তি পেতে যাচ্ছে। এতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, যার নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মাস্তানের ভূমিকায় রয়েছেন তার ভগ্নীপতি আয়ুষ শর্মা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন