editor
প্রকাশিত: 2:54 PM, February 13, 2015

নিহত রুবেল আহমদ ও ফানু মিয়া (ফাইল ছবি)
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নস্থ মেহেরপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরকাঘাতে আপন দুই ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুবেল আহমদ (২৫) ও ফানু মিয়া (৩০) মেহেরপুর গ্রামের মইবালীর পুত্র। ১২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার রাত ৯টায় চাচাতো ভাই কামরুলের সাথে পারিবারিক জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ মর্মান্তিক ঘটানটি ঘটে। খুনের ঘটনায় নিহতের বোন নাজেরা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত ৫ আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে।
জানা যায়, মেহের পুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র কামরুল ইসলামের সাথে তার চাচাতো ভাই রুবেল আহমদ ও ফানু মিয়ার পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার পুর্বদিন বুধবার এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ঝগড়া হয়। পরে প্রতিবেশীরা উভয় পক্ষকে নিবৃত্ত করেন। পূর্ব দিনের ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির আঙ্গিনাস্থ পথে কামরুলের সাথে রুবেল ও ফানুর কথা কাটাকাটি ও বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে কামরুল সাথে থাকা ধারালো ছুরি বের করে বেপরুয়া ভাবে রুবেল ও ফানুকে উপর্যপরি আঘাত করতে থাকে। ছুরিকাঘাতে রুবেল ও ফানুর বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন, দুই ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এক পর্যায় প্রতিবেশী লোকজন এসে কামরুল কে নিবৃত্ত করে আহতদের উদ্ধার করতে গিয়ে দেখেন ঘটনাস্থলেই রুবেল এর মৃত্যু ঘটেছে। গুরুতর আহত ফানুকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ গুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহেতর বোন নাজেরা বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০, তারিখ ১৩/০২/২০১৫ইং।
মামলার আসামীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র কামরুল ইসলাম (৩৮), খাটকাই গ্রামের মোঃ আব্দুস শহিদ এর পুত্র মারজানুর রহমান তাইমুল (১৮), মেহেরপুর গ্রামের মইবালী পুত্র রানু মিয়া (৪০), মেহেরপুর গ্রামের মৃত ফারুক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও মেহেরপুর গ্রামের রানু মিয়ার স্ত্রী আয়শা বেগম (৩২)।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজুলল হক শিবলী বলেন, খুনের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে একদল পুলিশ নিয়ে আমি নিজে ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থল পরিদর্শন ও লাশ দুটির প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ কনা হয়েছে। খুনের ঘটনায় ৫জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার দিনই অভিযুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
4 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
6 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’