editor
প্রকাশিত: 3:41 PM, November 2, 2021
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, আমেরিকা ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও বাঙ্গালী কমিউনিটি লিডার মোঃ দেলোয়ার হোসেন কে সংবর্ধনা প্রদান করেছে জুড়ী অনলাইন প্রেসক্লাব।
সোমবার ( ১ নভেম্বর ) বিকেলে জুড়ী মিনিস্টার হোটেলে অনাড়ম্বরপূর্ন এক আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খানের সাবলীল পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি, তরুন উদীয়মান সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্র পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশকাল পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি মাইকেল নংরুম, দপ্তর সম্পাদক ও দৈনিক খবরপত্র ও চ্যানেল সিক্স এর জুড়ী উপজেলা প্রতিনিধি জালালুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের জুড়ী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জায়েদ ও সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি মোঃ দেলোয়ার হোসেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের জন্য পেশাগত কাজে প্রয়োজনীয় সরঞ্জাম, কম্পিউটার, ক্যামেরা সহ আসবাবপত্র প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য মোঃ দেলোয়ার হোসেনকে অদ্য জুড়ী অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে নিয়োগ প্রদান পূর্বক সংবর্ধনা প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে