editor

প্রকাশিত: 4:49 PM, November 2, 2021

কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চায় বিএনপি

কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা চায় বিএনপি

অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, রাজথানীতে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সহায়তা চেয়েছি।

তিনি আমাদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাবেক এই ডাকসু ভিপি বলেন, গত ৩১ অক্টোবর তেজগাঁওয়ের গুম হওয়া বিএনপি নেতা সুমনের বাড়িতে মিলাদ মাহফিল ছিল। মিলাদের পরে তার ৮১বছরের মাকে দেখতে গিয়েছিলাম, সেখানে পুলিশ ঘেরাও দিয়ে আমাদের প্রায় ২০/২৫জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেককে মারধর করেছে। আমরা সেখানে উপস্থিত ছিলাম। গুম হওয়া সুমনের মা বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামানকে জড়িয়ে ধরে রেখেছিলেন। তার হাত থেকে তাকে ছিনিয়ে নিয়েছে পুলিশ। এর আগে ২৩ অক্টোবর উত্তরখানে কর্মী সম্মেলন ছিল, সেখানে চার ট্রাক পুলিশ গিয়ে সভা পণ্ড করে দিয়েছে। ২৬ অক্টোবর ১৭ ও ৩৯ নম্বর ওয়ার্ডে কর্মীসভা ছিল, সেখানেও পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে। গত ১২ সেপ্টেম্বর উত্তরে একটা ফরম বিতরণ অনুষ্ঠান ছিল; সেখানেও পুলিশ গিয়ে গ্রেফতার করে। ১৭ আগস্ট নবনির্বাচিত মহানগর কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, সেখানে আমাদের ওপর বিনা উস্কানিতে আক্রমণ করেছে, টিয়ার সেল মেরেছে, গুলি ছুঁড়েছে। অনেক নেতাকর্মী আহত হয়েছে। পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে সবাই যাওয়ার সময় আক্রমণ করেছে। এ বিষয়গুলি ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। আমরা মহানগরীর উত্তর এবং দক্ষিণে প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা করব। শান্তিপূর্ণভাবে সভা করব, এই সভাগুলিতে যাতে কোনোভাবে বাধা না দেওয়া হয় সেটা বলেছি।

তিনি বলেন, আমরা আরও বলেছি, আওয়ামী লীগ তাদের কার্যালয় থেকে সভা করে মিছিল বের করছে, তারা যদি সভা করে মিছিল বের করতে পারে, আমরা কেন পারবো না। সব নাগরিকের সমান অধিকার, সেই সমান অধিকার থাকতে হবে। গণতন্ত্রের পূর্ব শর্ত শান্তিশৃঙ্খলা, সেই শান্তি বজায় রেখেই আমরা আন্দোলন করছি এবং করতে চাই।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত, কারও কথা বলার অধিকার নেই। সাংবাদিকদের লেখার অধিকার নেই। কোনো মাঠে সভা সমাবেশ করতে পারছি না। সেই বিষয়গুলি অবহিত করেছি। তিনি (কমিশনার) বলেছেন, এ ব্যাপারে কথা বলবেন এবং আমরা যাতে সভা সমাবেশ করতে পারি সে ব্যাপারেও উনি আমাদের আশ্বাস দিয়েছেন।

আমরা আগামী ৯ নভেম্বর থেকে উত্তর এবং দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি পালন করব। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব, আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের নিরাপত্তা দেবেন। সে কথাগুলি বলে তাকে চিঠি দিয়েছে। চিঠির গ্রহণের কপি আছে। এরপরও কর্মসূচির আগে আবারও চিঠি দিয়ে জানাব।

মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আগামী ৭ নভেম্বর আলোচনাসভা করব, সে ব্যাপারে অনুমতি পেয়েছি। ৫ নভেম্বর ঐক্যবদ্ধ মহানগরীর সাবেক সভাপতি সাবেক মেয়র সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই মহানগর কমিটি যৌথভাবে একটা আলোচনাসভা করব, সে ব্যাপারে উনি (ডিএমপি কমিশনার) বলেছেন অসুবিধা হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক