editor
প্রকাশিত: 9:46 PM, November 2, 2021

অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মহানগর বিএনপির বৈঠক
আগামী ৭’ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে সকাল ১১ঘটিকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিকে সফল করার লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে নগরীর ভাতালিয়াস্থ কার্য্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, দেশ আজ অবৈধ রাতের ভোটের সরকারের রাহুগ্রাসে ক্ষত বিক্ষত। গুম খুন হত্যা গ্রেফতারের নিপীড়ন নির্যাতন লুটপাটের পাশাপাশি দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ চরম বিপদগ্রস্ত। এমনি দমবন্ধ অবস্থা থেকে জনগণকে মুক্তি পেতে হলে ৭’ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, আবুল কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদল সদস্য সচিব নেওয়াজ বক্ত তারেক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিকদল সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম-সম্পাদক ইমরান খান, মহানগর কৃষকদল যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, মোঃ আলি লাহিন প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন