editor

প্রকাশিত: 10:24 PM, November 2, 2021

বড়লেখায় ইউপি নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া

বড়লেখায় ইউপি নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া

বড়লেখায় ইউপি নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনী হাওয়া

ফয়সাল মাহমুদ, বড়লেখা 

২৮ নভেম্বর রবিবার ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে বইছে নির্বাচনী হাওয়া।

গত ২৬ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে উক্ত সভায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত করা হয়।

একই ধারাবাহিকতায় মনোনয়ন প্রাপ্ত আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী অনেকটাই চুড়ান্ত করে। যদিও বিএনপি থেকে এবার তাদের দলীয় মার্কা ধানের শিষ নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেনা। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকই নির্বাচনী প্রচারনায় ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লা সহ গ্রামগঞ্জের হাট-বাজার,ও ছোট ছোট টং দোকান ও চায়ের দোকান, হোটেল গুলোতে চলছে নির্বাচনী আমেজ।

প্রাথীরা এখনো মার্কা না পেলেও শুরু করেছেন গনসংযোগ, চাচ্ছেন ভোটারদের দোয়া আশীর্বাদ ও ভোট প্রার্থনা। ইতিমধ্যে তারা ভোটারদের নানারকম সহযোগীতা এবং এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজারগুলো ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, মেম্বার, এবং ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পদে আগ্রহীগন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ এবং কুশলদী বিনিময়ের মাধ্যমে নির্বাচনে তাদের সমর্থনের আশ্বাস নিচ্ছেন। এর মধ্যে সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের ভোটার মোঃ স্বপন আহমদ, সাইফুল ইসলাম, আতিক উদ্দিন, সাইদুল ইসলাম সহ একাধিক ব্যাক্তির কাছে নির্বাচনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তারা জানান নির্বাচন আসলে প্রার্থিদের নানারকম প্রতিশ্রুতি নিয়ে আমাদের কাছে আসতে দেখা যায়, অথচ ভোট শেষ হলে ০৫ বছরে তারা ভুলে যান তাদের প্রতিশ্রুতি। তাই আমরা ভেবে চিন্তে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে এলাকার উন্নয়নে, এবং গরীব দুখী মানুষের ভাগ্যন্নয়নে যারা সঠিকভাবে কাজ করতে সক্ষম হবে তাদেরকেই নির্বাচনে ভোট প্রদান করব। এছাড়াও দক্ষিণ ভাগ ( দঃ) ইউনিয়নের একজন সচেতন ভোটার মোঃ রাসেল আহমদের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ ভাগ দক্ষিণ  ইউনিয়নের ভোটার হলেও চাকুরীর সুবাদে ঢাকায় থাকতে হয়, তবুও এলাকার উনয়নের স্বার্থে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমার ভোট প্রদানের উদ্দেশ্যে আমি ঢাকা থেকে এসে পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করি। তিনি আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প এবং আমার গ্রাম হবে শহর এর মত প্রকল্পগুলো স্থানীয় সরকার প্রতিনিধির মাধ্যমে পরিচালিতহ হচ্ছে, সেখানে আমাদের প্রার্থী নির্বাচনে ভুল করলে অনেকাংশে সুষম উন্নয়ন থেকে আমাদের বঞ্চিত হতে হয়। তাই আশা করব আমাদের ইউনিয়নের জনগন দেখে শুনে যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে