editor
প্রকাশিত: 10:45 PM, November 2, 2021

স্বাধীনতার মাসে বাংলাদেশী ব্যান্ডের পিক-আপ প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হবে: মাতলুব আহমাদ
স্বাধীনতার মাস আগামী মার্চে বাংলাদেশী ব্যান্ডের পিক-আপ ট্রাক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার ও বিদেশে রপ্তানী করার ঘোষনা দিয়েছেন দেশ বরেন্য শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ি নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
আজ মঙ্গলবার ( ২ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিন সুরমার গোটাটিকরে বন্ধু সেবা কার্যক্রম ও মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।
সিলেট থেকে দেশব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে ফিতাকেটে ও বেলুন উডিয়ে উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এবং প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বিভাগ সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন নিটল মটরস লিমিটেডের সিইও মোহাম্মদ তানবীর শহীদ, সিলেটের জালালাবাদ মটরস এর স্বত্তাধিকারী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট সিটির ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আজম খান।
প্রধান অতিথির বক্তবে হাইওয়ে পুলিশ বিভাগের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ করোনাকালে ট্রাক চালদের সাহসী ভ’মিকার প্রসংশা করে বলেন, চালকরা করোনা মহামারির ভয়কে উপেক্ষা করে দেশের লাইফলাইন সচল রেখেছিলেন।তিনি বলেন, আপনারা দেশপ্রেমিক বীর। আপনাদের সাহসী পদক্ষেপে দেশব্যাপী খাদ্য ও মালামাল সরবরাহ সচল ছিল বলেই পাশ্ববর্তী র্ দেশের চেয়ে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছি। তিনি বলেন. সিলেট রিজিওন এক বছর আগে চালু হয়েছে। মাত্র আটটি ফাঁড়ি দিয়ে আমরা চলছি আরো সাতটি ফাড়ির প্রস্তাব রয়েছে। চালকদের সাথে হাইওয়ে পুলিশের বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি চালকদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে গতি নিয়ন্ত্রণ করে ও ওভারলোড না নিয়ে ট্রাক চালানোর জন্য পরামর্শ দেন। তিনি টাটার ট্রাকগুলোতে ফ্রন্ট ক্যামেরা, এবিএস ব্রেকিং সিস্টেম ও চালকদের বিশ্রামাগার সুবিধা নিশ্চিত করার জন্য নিলয় গ্রুপের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমরা বাংলাদেশ মডেলের মোটর সাইকেল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি। আগামী মার্চ মাসে বাংলাদেশ মডেলের পিক-আপ উপকার দেব। এই পিকআপ বিদেশেও রপ্তানী হবে। মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার আম্বা দিয়েছেন। গ্রুপ চেয়ারম্যান ট্রাক ক্রেতাদের দাবির পেক্ষিতে করোনাকালীন গত দু’বছরের কিস্তির শতভাগ সুদ মওকুফের ঘোষনা দিয়েছেন।তিনি ট্রাকে ফ্রন্ট ক্যামেরা ¯হাপন, চালকদের জন্য বিশ্রামাগার নির্মানের আশ্বাস দেন।তিনি চালকদের ২ লক্ষ টাকার লাইফ ইন্সুরেন্স চালুসহ বিভিন্ন সুবিধা প্রদানের ঘোষনা দেন। তিনি দেশের স¦ার্থে ওভারলোড নিয়ন্ত্রন করার জন্য চালকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করে গ্রুপের সিলেটের জিএম জাহাঙ্গীর আহমদ ও এরিয়া প্রেসিডেন্ট শরিফুল ইসলাম। অনুষ্ঠানে কোম্পানীর কর্মকর্তা, বিপুল সংখ্যক মালিক ও চালকরা উপ¯িহত ছিলেন।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক