editor
প্রকাশিত: 10:48 PM, November 2, 2021

হুমায়ুন চত্বরে ১০ দিনব্যপী হিরো বাইক মেলার উদ্বোধন
সিলেটে বিশ্ব বিখ্যাত হিরো মোটরবাইক নিয়ে ১০দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার নগরীর হুমায়ুন রশিদ চত্বরস্থ ইত্যাদি কমপ্লেক্স’র সামনে ‘আলিফ মটরস্্’ এর উদ্যোগে আয়োজিত ১০দিনব্যপী হিরো বাইক মেলার শুভ উদ্বোধন করেন, নিলয় নিটোল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, প্যানেল মেয়র-১ ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, হিরো গ্রুপের সিওও নগেন্দ্র দ্রীবেদী, সিএমও আবু আসলাম, এনএসএইচ আহমদ সানজিদ আলমগীর, আরএন কৃষ্ণ কান্ত দাস, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি এহতেশাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আলিফ মটরস্্ এর পরিচালক সৈয়দ কামরুজ্জামান। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উম্মোক্ত থাকবে। মেলা চলবে আগামী ১০ নভেম্বর ২০২১ইং পর্যন্ত।
মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য বিশেষ পুরস্কার সহ পুরো নভেম্বর মাস জুরে প্রতিটি বাইকের ক্রয় মূল্যে থাকছে সাড়ে নয় হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলিফ মটরস এর পক্ষ হতে সিটি মেয়রকে ১২৫ সিসি ইগনেটর মোটরসাইকেল ও সম্মান ক্রেষ্ট প্রদান করা হয়। শুরুতে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন করা হয় এবং অতিথি বৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক