editor

প্রকাশিত: 11:47 PM, November 2, 2021

নবীগঞ্জে ভোটের মাঠে আলোচনায় মনোনয়ন বঞ্চিত আ.লীগের ৩ নেতা

নবীগঞ্জে ভোটের মাঠে আলোচনায় মনোনয়ন বঞ্চিত আ.লীগের ৩ নেতা

নবীগঞ্জে ভোটের মাঠে আলোচনায় মনোনয়ন বঞ্চিত আ.লীগের ৩ নেতা

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে যাদের স্বাক্ষরে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা প্রণীত হয়েছে তাদেরই কপাল পুড়েছে। মনোনয়নবঞ্চিত হয়েছেন সদ্য দলীয় পদবি ফিরে পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সহোদর সদরের বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। দুজনেই বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হন। তাদের বিরুদ্ধে চাল কেলেংকারি ছাড়াও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। তবে তৃণমূলে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ওদিকে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানাকেও মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। গত নির্বাচনে নৌকা নিয়ে অল্প ভোটে পরাজিত হন তিনি। মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের চমক ও হেভিওয়েট তিন প্রার্থীর বঞ্চনা নিয়ে তোলপাড় চলছে। তৃণমূল আওয়ামী লীগ সূত্র জানায়, উপজেলার ১৩ ইউনিয়নে দলীয় বর্ধিত সভায় রেজ্যুলেশনভিত্তিক তালিকা প্রণীত হয়। মনোনয়ন বঞ্চিত ৩ জনের নামই কেন্দ্রে প্রেরিত তালিকায় প্রথম ছিল। আলোচনার শীর্ষে থাকা ১১ নং গজনাইপুর ইউনিয়নে মনোনয়ন পান আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ চৌধুরী। দলীয় মনোনয়নবঞ্চিত হন বিগত নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। সমপ্রতি অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় তিনি কারামুক্ত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদবি ফিরে পান। তবে স্থানীয় সরকার কর্তৃক বরখাস্থ হয়ে চেয়ারম্যান পদবি হারান তিনি। এগুলো বিবেচনায় নিয়ে তাকে মনোনয়ন দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ। একই ধরনের অভিযোগে অভিযুক্ত নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু। এখানে মনোনয়ন পেয়ে চমক দেখান পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিগত ইউপি নির্বাচনেও নৌকা প্রতীক চেয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি গণসংযোগে নিয়োজিত রয়েছেন। ওদিকে, ৭ নং করগাঁও ইউনিয়নে মনোনয়নবঞ্চিত হয়েছেন আলোচনার শীর্ষে থাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা। ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করে তিলে তিলে গড়ে তুলেন রাজনৈতিক ক্যারিয়ার। তার প্রয়াত মামা বীর মুক্তিযোদ্ধা সুকুমার দাস দীর্ঘদিন ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ওখানে দলীয় মনোনয়ন পেয়েছেন অনেকটা অপরিচিত মুখ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান। ওদিকে, আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, নবীগঞ্জ সদর ইউনিয়ন ছাড়া গজনাইপুর ও করগাঁও ইউনিয়নে দলীয় ভাবে কেউ বিদ্রোহী হবে না। তবে নবীগঞ্জ সদর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর আশংকা রয়েছে। এ নিয়ে প্রচন্ড চাপে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সহোদর জাবেদুল আলম চৌধুরী সাজু।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন