editor
প্রকাশিত: 4:00 PM, November 3, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের সীমান্তবর্তী চাতলাপুর চা বাগানে মেয়ের বিয়েতে জ্বালানি কাঠের জন্য নেয়া গাছের খণ্ডাংশকে আটক করেছে স্থানীয় চা শ্রমিকরা।
এ ঘটনায় গাছ চুরির অভিযোগ তুলে কর্মচারীকে চাকুরীচ্যুতের দাবিতে বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
মঙ্গলবার বিকালে চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে জ্বালানি কাঠের জন্য গাছের দু’টি খণ্ডাংশ নিতে চান বাগানের কর্মচারী তৈয়ব আলী।
চাতলাপুর বাগানের শ্রমিকরা জানান, বাগানের টিলা বাবু (বাগান কর্মচারী) তৈয়ব আলী নানা সময়ে অনিয়ম করে আসছেন। শ্রমিকরা গাছের খণ্ডাংশ চুরির সময়ে আটক করেছে।
পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী বলেন, বাগানের টিলা বাবু তৈয়ব আলী মেয়ের বিয়েকে কেন্দ্র করে তিনি জ্বালানি কাটের জন্য অবৈধভাবে একটি প্লান্টেশন এলাকা থেকে গাছের খণ্ডাংশ কেটে নিয়ে যেতে চান। শ্রমিকরা রাস্তা থেকে আটক করেছে। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ শুরু হয়।
তিনি বলেন, চা শ্রমিক মারা গেলে তার শেষ কৃত্যের সময় চা বাগান র্কৃপক্ষের কাছে জ্বালানি কাঠ চেয়ে সহজে পাওয়া যায় না। আর একজন বাগান কর্মচারী মেয়ের বিয়ের জন্য অবৈধভাবে জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছেন।
এ ঘটনার প্রতিবাদে চাতলাপুর চা বাগানের শ্রমিকদরা অভিযুক্ত বাগান কর্মচারীকে চাকুরিচূত্য করার দাবিতে চা বাগান কারখানা ও অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছে।
এ সমাবেশে বক্তব্য রাখেন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা শ্রমকি নেতা সীতারাম বীন, শ্যামল অলমিক প্রমুখ। তাদের একটিইদোবি আজ বুধবারের মধ্যেই অভিযুক্ত চা বাগান কর্মচারিকে চাকুরিচ্যুত করে চা বাগান থেকে বের করে দিতে হবে।
তবে অভিযুক্ত চা বাগান কর্মচারী তৈয়ব আলী বলেন, আগামী ১০ নভেম্বর আমার বড় মেয়ের বিয়ে হবে। এদিন রান্নার কাজে ব্যবহারে জ্বালানি কাঠের জন্য চা বাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারেই পুরাতন গাছের জীর্ণশীর্ণ দু’টি খণ্ডাংশ নিতে চেয়েছিলাম। তবে কিছু সংখ্যক লোকের পূর্ব বিরোধে শ্রমিকদের উসকিয়ে
পরিকল্পিতভাবে তাকে চাকুরিচ্যুত করতে এ আন্দোলন শুরু করেছে। এটি নিয়মতান্ত্রিক নয় বলে তিনি দাবি করেন।
চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলেই অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এ চা বাগানের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বুধবার বিকেলে চা শ্রমকিদের সাপ্তহিক মজুরি প্রদান করা হয়। চা শ্রমিকরা যদি শান্ত না হয় তা হলে স্বাভাবিকভাবে মজুরি প্রদান করা যাবে না।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে