editor
প্রকাশিত: 4:41 PM, November 3, 2021
অনলাইন ডেস্ক
শুটিং শেষের পথে শাকিব খান অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’। এরই মধ্যে সিনেমাটির ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ‘এসএ হক অলিক। তিনি জানান, টানা শুটিং শেষে এ সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে।
এরপর দু-একদিনের কাজ যদি বের হয়, সেটি পরে দেখা যাবে। বর্তমানে এ সিনেমার টিম জামালপুরে অস্থান করছে। আজ গলুই টিম যাবে টাঙ্গাইলে। সেখানে ছবির বাকি অংশের শুটিং শেষ করতে সপ্তাহ দুই সময় লাগতে পারে বলে নির্মাতা জানান। একটি গানের শুটিংও করবেন এ অঞ্চলে।
এ সিনেমার সম্পাদনা, ডাবিং ও কালার কারেকশনের কাজ বাংলাদেশে হবে। এ প্রসঙ্গে এসএ হক অলিক বলেন, ‘আনন্দের সঙ্গেই কাজ করছি। আর হয়তো দশ-বারো দিন সময় নেব। তারপর ঢাকায় ফিরব। সব ঠিকঠাক থাকলে বিশেষ কোনো দিন ঠিক করে ছবি মুক্তি দেব।
এ সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। আগে মুক্তি পাওয়া আমার ছবিগুলোর মতোই এটি উচ্চমাত্রায় দর্শকনন্দিত হবে বলেও আমি বিশ্বাস করি।’ ‘গলুই’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম লালু মাঝি। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা চেরী। এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে শাকিব বলেন, ‘দারুণ একটি গল্প। আমার চরিত্রটিও একেবারে ভিন্ন আঙ্গিকে। আমার বিশ্বাস দর্শক এ সিনেমার মাধ্যমে ভিন্ন একটি শাকিব খানকে আবিষ্কার করবেন।’
এ সিনেমায় বেশ কিছু নৌকা বাইচের দৃশ্যও রয়েছে। এ জন্য নৌকা চালানোর প্রশিক্ষণও নিয়েছেন বলে জানিয়েছেন এ নায়ক। এদিকে নতুন আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন শাকিব। গলুইয়ের শুটিং শেষে সেগুলো প্রসঙ্গে বিস্তারিত জানাবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন