editor
প্রকাশিত: 1:03 PM, November 4, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম আসামী বাবর মিয়াসহ ৪জনকে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
পরিবারের দাবি ওই যুবলীগ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে যুবলীগ নেতা নাজমুলের পরিবার কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাস নিয়ে এসে দুর্বৃত্তরা নাজমুলকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যার দিকে মারা যান নাজমুল।
মৃত্যুর আগে আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে নাজমুল নিজেই হামলাকারীদের নাম প্রকাশ করেছেন। নিহতের পরিবারের পক্ষ হতে ১৩ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
চৈত্রঘাটের স্থানীয় কয়েকজন জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এলাকায় দুইটি গ্রুপের মধ্যে বালুমহাল, আধিপত্য বিস্তার ও বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। তার জেরে গত ৮ মাসে উভয় গ্রুপের মধ্য একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ও থানায় ৬টি মামলাও হয়েছে।
এদিকে গ্রেফতারকৃতদের নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ২টায় র্যাব সদরদফতরে এ বিষয়ে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে