editor

প্রকাশিত: 1:21 PM, November 4, 2021

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে কাশ্মীরের উড়োজাহাজকে বাধা

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে কাশ্মীরের উড়োজাহাজকে বাধা

অনলাইন ডেস্ক
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের শ্রীনগর থেকে শারজাহগামী ভারতীয় উড়োজাহাজকে কোনোমতেই নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিতে চায় না পাকিস্তান। ফলে এখন অনেকটা পথ ঘুরে সংযুক্ত আরব আমিরাত যেতে হবে ভারতের উড়োজাহাজের।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, সম্প্রতি কাশ্মীরে গিয়ে এই বিমানপথ উদ্বোধন করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সরকারি একটি সূত্র জানায়, পাকিস্তান অনুমতি না দেওয়ায় উড়োজাহাজটি গুজরাটের উপর দিয়ে যাবে।

সরকারের এক কর্মকর্তা ভারতের গণমাধ্যম এএনআইকে জানান, শ্রীনগর থেকে শারজাহগামী উড়োজাহাজকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অনিচ্ছুক। এই ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।

জানা যায়, গো ফার্স্ট নামের ওই উড়োজাহাজ সংস্থা ২৩ অক্টোবর কাশ্মীর থেকে শারজাহ যাওয়ার ফ্লাইট চালু করে। ৩১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তারা ফ্লাইট পরিচালনা করে। ৩১ অক্টোবর প্রথম বাধা দেয় পাকিস্তান। এতে ঘুরপথে ৪০ মিনিট দেরিতে ফ্লাইটটি শারজাহ পৌঁছায়। এর ব্যাখ্যা যদিও পাকিস্তান দেয়নি এখনও।

পাকিস্তানের এই সিদ্ধান্তে হতাশ ন্যাশনাল কনফারেন্স নেতা জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক। পাকিস্তান একই কাজ করেছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের ক্ষেত্রেও। ভেবেছিলাম গো এয়ারের এই ফ্লাইটের ক্ষেত্রে পাকিস্তান হয়তো সিদ্ধান্ত বদলাবে। কিন্তু তা হয়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন