editor
প্রকাশিত: 1:36 PM, November 4, 2021
অনলাইনেডেস্ক
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।
বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল।
৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটি দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সর্বপ্রথম বাম দিক থেকে একটি পাহাড়ে ধাক্কা দেয়, এর পর হঠাৎ দক্ষিণ দিকে ৫০০ মিটার নিচে খাদে পড়ে যায়।
স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাত জন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন