editor
প্রকাশিত: 1:41 PM, November 4, 2021
অনলাইন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকে রোমান্টিক লাভারবয় হিসাবে অভিনয় করতেন সালমান খান। এ পরিচয় দীর্ঘদিন বুকের মাঝে লালন করেছেন। ২০০৯ সালে এসে লাভারবয় পরিচয় ধুয়ে মুছে নতুন গেটাপে আবির্ভূত হন তিনি। ওই বছর ‘ওয়ান্টেড’ সিনেমাটি তার ক্যারিয়ার পুরোপুরি পাল্টে দেয়। পুলিশি অ্যাকশন সিনেমায় বলিউডে নয়া অবতার হিসাবে ধরা দেন সালমান। সেই থেকে শুরু।
এরপর আরও অনেক অ্যাকশন সিনেমায় অভিনয় করলেও পুলিশের চরিত্রের প্রতি তার দুর্বলতা রয়েই গেল। অগত্যা নিজের প্রোডাকশন থেকে নির্মাণ করলে ‘দাবাং’ নামে একটি সিনেমা। এতে হাজির হলেন ‘চুলবুল পান্ডে’ চরিত্রে। কমেডি-অ্যাকশনের মিশেলে চরিত্রটি দর্শক হৃদয়ে জায়গাও করে নেয়। চুলবুল পান্ডের প্রেমে পড়ে দাবাংয়ের তিনটি সিক্যুয়াল এরই মধ্যে বানিয়েও ফেলেছেন সালমান। এদিকে পুলিশি অ্যাকশন সিনেমা তৈরিতে পরিচালক রোহিত শেঠির জুড়ি মেলা ভার। তারও পছন্দের পুলিশি চরিত্র ‘চুলবুল পান্ডে’ ও অজয় দেবগন অভিনীত ‘সিংহাম’। এ দুইয়ের মিশেলে নতুন আরেকটি ক্যামিও জন্ম দিতে আগ্রহী রোহিত। প্রস্তাবটি নিয়ে গেলেন সালমানের কাছে। ফিরিয়ে দেননি বলিউড ভাইজান।
রোহিতকে আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে তার পুলিশি অ্যাকশন সিনেমায় অভিনয় করবেন। এদিকে রোহিত বর্তমানে ব্যস্ত আছেন তার সর্বশেষ পুলিশি অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’র প্রচারণা নিয়ে। এতে পুলিশের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। পাশাপাশি একই ধরনের একটি ওয়েব সিরিজও নির্মাণ করছেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন