editor
প্রকাশিত: 8:12 PM, November 4, 2021

অপরাধীদেরকে সংশোধনের মাধ্যমে সমাজের মুলস্রোতে নিয়ে আসতে হবে : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক
কারাভোগকারী মায়েদের সাথে কারাগারে অবস্থানরত নিরপরাধ শিশুদের বিনোদনের জন্যে সিলেট কেন্দ্রীয় কারাগারে ‘স্বপ্নপুরী শিশু কর্নার’ নামে শিশুদের একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেট-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ কর্নারে শিশুদের জন্যে খেলনা হাঁস, বল হাউস, ওয়াকারসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী রয়েছে। অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেট-এর বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থার বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মামুনূর রশীদ বলেন, অপরাধের মতো সামাজিক ব্যধিতে মানুষ নানা কারণে জড়িয়ে পড়ে। মন্দ পরিবেশ ও অসৎ সঙ্গের কারণে অথবা স্বজ্ঞানেও কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়তে পারে। এজন্যে শুধু শাস্তি নয় অপরাধীদেরকে সংশোধনের মাধ্যমে সমাজের মুল ¯্রােতে নিয়ে আসতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সংস্থার সহসভাপতি সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, আইন সহায়তা সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সহ-সাধারন সম্পাদক মো আজহার উদ্দিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মো: মোস্তফা কামাল,সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালকের পক্ষে সহকারী পরিজালক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য মো: আবুল কালাম, মিসেস হেলেন আহমদ, আলহাজ¦ সালমা বাছিত, সাজ্জদাদুর রহমান সুজ্জাদ, আব্দুল বাতিন ফয়সল, সোয়েব আহমদ, জীবন সদস্য সেলিম আউয়াল, সৈয়দ মতাহির আলী, মো সালেহ আহমদ প্রমুখ।
সভায় জানানো হয়, ৩২জন শিশুকে বিকল্প পন্থায় বিভিন্ন থানা থেকে তাদের পরিবারে পুনর্বাসন করা হয়েছে। ঝুঁিকপূণৃ ১৯ জন শিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র খাদিম নগর, সিলেট-এ এবং ১০ জন শিশুকে সেফহোম বাগবাড়ি সিলেট-এ নিরাপদে রাখা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ ছাড়া সংস্থার উদ্যোগে কারাগারে কারিগরী প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
বার্ষিক সভার শেষ পর্যায়ে অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থা সিলেট-এর পক্ষ থেকে সদ্য কারামুক্ত শারমিন বেগম নামে একজন অসহায় কিশোরীকে সেলাই মেশিন প্রদান করা হয়। মেশিনটি তার হাতে তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) মামুনুর রশীদসহ অপরাধী সংশোধন ও পূর্নবাসন সংস্থার সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন