editor
প্রকাশিত: 8:16 PM, November 4, 2021

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সিলেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ৪ই নভেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীর আলমপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভাগীয় কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এ সময় তাকে গাড অব অনার সম্মান প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি চৌকস দল।
এ সময় অতিথিবৃন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উপলক্ষে কার্যালয়ের সম্মুখে যন্ত্রপাতি প্রদর্শনী ঘুরে দেখেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের হল রুমে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইমরুল হাসান এর সভাপতিত্বে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম, ডিআইজি (কারাগার) প্রিজন মোঃ কামাল হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন,সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপপরিচালক আনিসুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশ বিদেশে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। সিলেট যেহেতু ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা তাই এখানে অত্যাধুনিক বিভিন্ন ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানুষকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দূর্যোগে মানুষকে প্রশিক্ষিত করছে। এই সপ্তাহের মাধ্যমে আরো বেশি প্রশিক্ষিত ভলান্টিয়ার ও মানুষকে সচেতন করে তুলবেন। তিনি বলেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ কে খুবই গুরুত্ব সহকারে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স এর উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঞা, উপ সহকারী পরিচালক মোঃ সানাউল হক, সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন, সাংবাদিক আব্দুল হাছিব।
এছাড়া ভলান্টিয়ার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ প্রজেক্ট অফিসার মো: জাহিদুল হাসান, আরবান কমিউনিটির ভলান্টিয়ার সিলেটের সভাপতি এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ,সাধারন সম্পাদক আব্দুল আলিম জুয়েল,ভলান্টিয়ার সাব্বির আমিন তাহমীদ, আলমগীর হোসেন,আব্দুল্লাহ মোঃ আদিল,শরিফা আক্তার লীমা,রেশমা জান্নাতুল রুমা,খালেদ আহমদ,লায়েক আহমদ,হিমেল দেব,রেহেনা আক্তার,নাজমা, লাবনি, পিংকি, আসমা আক্তার প্রমুখ।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে