editor
প্রকাশিত: 8:27 PM, November 4, 2021

সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা
৭’ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি-র সভা দলের ভাতালিয়াস্থ কার্য্যালয়ে মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি-র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, বর্তমান অবৈধ লুটপাটকারী জালিম সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে আমাদের ৭’ই নভেম্বরের চেতনায় দেশে আবারো একটি গণবিপ্লন প্রয়োজন।
সভায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বিএনপি কার্য্যালয়ে সকালে দলীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
মহানগর আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাসুকের কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, যুগ্ম-আহ্বায়ক এড.হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী,যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দীন সোহেল, সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন