editor
প্রকাশিত: 8:59 PM, November 4, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নেতা নাজমুলকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামি সহ ৪ জন গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনা ভাইরালের পর পুলিশ একটি মাইক্রোবাস সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ৪ নভেম্বর দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সংবাদ সম্মেলন করে জানান, সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করা হয়েছে। গেল গভীররাতে বিদেশ যায়ার সময় মামলার অন্যতম প্রধান আসামী খালেদ মিয়াকে ঢাকার কমলাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে পাসপোর্ট, টিকেট, ২টি ড্রাইভিং লাইসেন্স, ২ টি মোবাইল ফোন, ৫টি দেশী-বিদেশী সিমকার্ড ও ৩৩৮ দেহরাম। এর আগে বিভিন্ন স্থান থেকে গাড়ী চালক আমির হেসেন হিরা, জুয়েল মিয়া ও তফজ্জুল আলী সহ মোট ৪ জনকে গ্রেফতার হয়।
পুলিশ সুপার আরও জানান, চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান ও পরিকল্পনাকারী জুয়েল মিয়ার মধ্যে পূর্বথেকে বিরোধ ছিল। এসব বিরোধ নিয়ে তাদের মধ্যে কয়েকটি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ বদরুজ্জামান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দুর্বৃত্তরা মৌলভীবাজার শহরের একটি বাসায় বৈঠক করে গত রোববার (৩১ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় মাইক্রোবাস যোগে চৈত্রঘাট বাজারে নাজমুলের বাসার সম্মুখে উপর্যুপরি কুপায়। স্থানীরা উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে ওইদিন সন্ধ্যা ৭ টায় তাঁর মৃত্যু হয়।
গুরুতর আহতবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর আগে নিহত নাজমুল হাসান লাইভ করে ঘটনাকারীদের নাম জানায়। এর পরে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা হত্যা কান্ডের দৃশ্যও ভাইরাল হয়।
এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। অন্যন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে