editor
প্রকাশিত: 11:00 PM, November 4, 2021

সিলেটে দীপাবলি ও শ্যামাপূজা পালিত
নিজস্ব প্রতিবেদক
শঙ্কা ও আশঙ্কার মধ্যেও সিলেটে দীপাবলি ও শ্যামাপূজা পালিত হয়েছে। তবে দীপাবলিতে অতীতের মতো তেমন উচ্ছ্বাস ছিল না।
নগরীর মীর্জা জাঙ্গাল, কাষ্টঘর এলাকায় কালীপূজার আয়োজন ছিল কয়েকটি মন্দিরে। পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা ও জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, শারদীয় দুর্গাপূজার ঘটনার প্রভাব পড়ায় শ্যামাপূজা ও দীপাবলিতে আড়ম্বরটা কম ছিল।
এদিকে সারা দেশে শারদীয় দুর্গাপূজায় সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিতে ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবানে সিলেটে নীরবতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালের নিম্বার্ক আশ্রমের সামনে ১৫ মিনিটব্যাপী আয়োজিত মুখে কালো কাপড় বেঁধে কালো পতাকা হাতে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত কুমার দেবের সভাপতিত্বে আয়োজিত নীরবতা পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন— পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মলয় পুরকায়স্থ, নির্মল সিনহা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক চন্দন দাশ, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সিলেট জেলা শাখার সদস্য বিদ্যুৎ সেন, সামন্ত ধর, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রকি দেব, পূজা পরিষদ নেতা সুমন বণিক, নারায়ণ পুরকায়স্থ ফনি, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নেতা অপূর্ব কুমার দাস, জুনাক চৌধুরী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে