editor
প্রকাশিত: 11:06 PM, November 4, 2021

কর্মসম্পাদন চুক্তিতে ফের দেশসেরা সিসিক
নিজস্ব প্রতিবেদক
আবারও কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশসেরা সিটি কর্পোরেশনের মর্যাদা ধরে রাখলো সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ নিয়ে টানা তিনবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানক মূল্যায়নে সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হলো সিসিক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জিত নম্বরপত্রে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘করোনা মহামারির এই সময়েও নগরবাসীদের সার্বিক সহাযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন লক্ষ্যমাত্রা অনুযায়ী উন্নয়ন ও সেবা প্রদান করতে পেরেছে। জীবনের ঝুঁকি জেনেও কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে সচেষ্ট ছিলেন।’
তিনি আরও বলেন, ‘সিসিকের ধারাবাহিক এই অর্জন সিলেট নগরবাসীর। এই অর্জন এই মহানগরের নাগরিকদের। আমরা জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীরা কেবল আমাদের দায়িত্ব পালন করেছি।’
সিসিকের এমন অর্জনের জন্য মেয়র আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সহযোগিতার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সাথে ‘সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির’ আওতাধীন দেশের সকল সিটি কর্পোরেশনসহ ২০টি দপ্তর, সংস্থার ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৭ জুলাই ২০২০ সালে বার্ষিক কর্মস্পাদন চুক্তি স্বাক্ষতি হয়।
২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানক ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়। সরকারের নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসারে অর্জিত ১০০ নম্বরের মধ্যে ৯৭.১০ পেয়ে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম ও ২০টি দপ্তর সংস্থার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেট সিটি কর্পোরেশন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে