editor
প্রকাশিত: 8:28 AM, October 7, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে মাসুম মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার ভোরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের আবুল কাশেম বক্করের ছেলে।
মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ভোরে ওই গ্রামের মতিউর রহমানের ঘর থেকে একদল চোর গরু চুরি করে। এ সময় তার স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে মাসুম মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে বিকাল ৪টার দিকে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়