editor
প্রকাশিত: 6:52 PM, November 5, 2021
অনলাইন ডেস্ক
বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করছেন সৌদিবাসী। পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিসহ দেশটির প্রায় ২৬ হাজার মসজিদে বৃহস্পতিবার বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইসতিসকা’ আদায় করা হয়েছে। খবর সৌদি গেজেটের।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই নামাজ আদায় করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রায় ২৬ হাজার মসজিদে একযোগে বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা হয়েছে।
সালাতুল ইসতিসকার সবচেয়ে বড় জামাত হয়েছে মসজিদে হারামে। পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজে অংশ নেন মক্কার গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ।
খুতবায় খতিব সবাইকে মহান আল্লাহর কাছে পাপ মোচনে তওবার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন করে মানুষের সঙ্গে সদ্ব্যবহার, নিয়মিত জাকাত আদায়, নামাজ ও জিকিরসহ অন্যান্য নফল আমল বেশি বেশি পালন করতে হবে। তা হলে আল্লাহ মানুষের সব কাজ সহজ করে দেবেন এবং তাদের দুঃখ-কষ্ট দূর করবেন।
সালাতুল ইসতিসকার দ্বিতীয় বড় জামাত হয়েছে মদিনার মসজিদে নববীতে। সেখানে নামাজে ইমামতি করেন ড. আবদুল মুহসিন আল কাসিম। সেখানেও মদিনা মোনাওয়ারার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন খালিদ আল ফয়সাল নামাজে অংশ নেন।
রিয়াদে ইসতিসকার নামাজে ইমামতি করেন ইমাম তারকি। যেখানে রিয়াদের ডেপুটি আমির প্রিন্স মোহাম্মদ বিন আবদাল রহমান বিন আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন