editor
প্রকাশিত: 7:13 PM, November 5, 2021
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যে কোনো দেশে ২৫ শতাংশ বনভূমি থাকতে হয়। আর আমাদের রয়েছে ২৪ শতাংশ বনভূমি। তিনি বলেন, বন রক্ষায় আমাদের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। আমাদের অঙ্গীকারের কোনো ঘাটতি নেই।
আজ শুক্রবার লন্ডন থেকে জুম প্ল্যাটফর্মে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
বিশ্ব জলবায়ু সম্মেলনে বনভূমি রক্ষায় ১২৬টি দেশ সই করলেও বাংলাদেশ কেন সই করেনি? এ বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, যে কোনো দেশে ২৫ শতাংশ বনভূমি থাকতে হয়। আর আমাদের রয়েছে ২৪ শতাংশ বনভূমি। সে কারণে আমরা ওই প্রস্তাবে সই করিনি। যেসব দেশের বনভূমি নষ্ট হচ্ছে, যাদের বনে ঘাটতি রয়েছে, তারাই ওই প্রস্তাবে সই করেছে।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বের হয়নি। তবে আমরা বেরিয়ে আসছি। এটা আমাদের জন্য খুব ইতিবাচক।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী