editor

প্রকাশিত: 9:33 PM, November 5, 2021

নবীগঞ্জে তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

নবীগঞ্জে তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

নবীগঞ্জে তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শামীম ও রাজমেস্ত্রী শেরআলীর। মুমূর্ষ অবস্থায় আহত আতাউর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আউশকান্দি মডেল বাজার নামকস্থানে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ নবীর হোসেন। স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা আছাব উদ্দিনের পুত্র বাহরাইন প্রবাসী শামীম মিয়া (৩২),সুলতানপুর গ্রামের বাসিন্দা গৌউস মিয়ার পুত্র রাজমেস্ত্রী শেরআলী (৩৫), এবং একই এলাকার উকিল আলীর পুত্র আতাউর রহমান (৩০), তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে আনন্দ করতে ঘুরতে বের হন। মৌলভীবাজারসহ বিভিন্ন জায়গা ঘুরে বাড়ী ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের মডেল বাজার নামকস্থানে পৌছামাত্র তেলবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ধুমড়ে মুছড়ে যায় মোটরসাইকেল।

এতে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন মোটরসাইকেলে থাকা দুই বন্ধু বাহরাইন প্রবাসী শামীম মিয়া ও রাজমেস্ত্রী শেরআলী। এসময় গুরুতর আহত হন তাদের ওপর বন্ধু আতাউর রহমান। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবার সুত্রে জানাগেছে, মাসখানেক আগে বাহরাইন থেকে ছুটিতে আসেন দুই বন্ধু শামীম ও আতাউর। তিন বন্ধু মিলে আনন্দ ফুর্তি করা ছিল তাদের অনেক সখ। সেই সখ আজ বিষাদের যন্ত্রণা হয়েছে তাদের পরিবারে। শামীম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী। এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে তার। দীর্ঘদিন প্রবাসে থাকা বন্ধুদের দেশে পেয়ে খুশী ছিলেন রাজমেস্ত্রী শেরআলী।

মোটরসাইকেলে করে ৩ বন্ধু মিলে বের হয়েছিলেন ঘুরতে। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা অবশেষে একসাথে কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ। অপরদিকে গুরুতর আহত হয়ে মৃত্যুরকোলে ঢলে পড়েছেন আতাউর। এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ নবীর হোসেন জানান, নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত শেষে লাশ গুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর,সুলতারপুর গ্রামে চলছে শোকের মাতম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন