editor
প্রকাশিত: 11:28 PM, November 6, 2021

সমাজসেবী শামসুল আলম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ শামসুল আলম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৌলায়, কুলাউড়ার চৌধুরী বাজার জামে মসজিদ ও হিঙ্গাজিয়া জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন এলাকায় এতিমখানায় শিরনি বিতরণ করা হয়।
মরহুম শামসুল আলম চৌধুরী ছিলেন একজন সমাজকর্মী। তিনি ছিলেন সৎ ও অত্যন্ত স্পষ্টবাদী। নিজে যা বিশ্বাস করতেন, সেটা কখনোই ভদ্রতার মুখোশে আড়াল করার চেষ্টা করতেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে প্রগতিশীল ছাত্র রাজনীতি করতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কমরেড বরুণ রায় ও পীর হবিবুর রহমানের স্নেহধন্য ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি সিলেটের বিভিন্ন সামাজিক এবং দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করেছেন।
বঙ্গবন্ধুর প্রতি ছিল তাঁর অগাধ শ্রদ্ধা। তিনি বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল ছিলেন। সকল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতেন। ব্যক্তি জীবনে কঠোরতার মোড়কে একজন কোমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি।
সমাজসেবী ও রাজনীতিবিদ শামসুল আলম চৌধুরী বাংলাদেশ যক্ষা নিরোধ কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি জালালাবাদ চক্ষু হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট পরিবার পরিকল্পনা সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি, মুসলিম সাহিত্য সংসদ, সিলেট ডায়াবেটিক হাসপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২০১৫ সালের ৬ নভেম্বর ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
উল্লেখ্য শামসুল আলম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পিতা।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে