editor
প্রকাশিত: 11:31 PM, November 6, 2021

বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ করা যাবে না : চালক সংগ্রাম পরিষদ
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে ৬ নভেম্বর শনিবার দুপুর ১২টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পথে পথে বাধা উপেক্ষা করে সহস্রাধিক শ্রমিকের উপস্থিতিতে সংগঠনের মহানগর শাখার সংগঠক প্রনব জ্যোতি পালের সভাপতিত্বে ও মনজুর আহমদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন মহানগর শাখা আব্দুস শহিদ, শহিদ মিয়া, কুরবান আলী, সুরুজ আলী, ইউসুফ আহমদ, রজব আলী,শুক্কুর মিয়া, মাসুম, বাচ্চূ, ইমরান আহমদ,খোকন আহমদ প্রমুখ।
সমাবেশে চালক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর বলেন,ব্যাটারি চালিত যানবাহনের যুক্ত ৫০লাখ শ্রমিক স্ব-উদ্যেগে নিজেদের জীবন জীবিকার ব্যবস্থা,সমাজে সেবা খাতের প্রসার ও রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখছে। বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিক উচ্ছেদ হলে মানবিক বিপর্যয়ের আশংকা রয়েছে। শ্রমিক নেতা আবু জাফর, ৫০লাখ শ্রমিক ও তাদের উপর নির্ভরশীল২ কোটি মানুষের স্বার্থে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রনব জ্যোতি পাল বলেন, ব্যাটারি চালিত যানবাহন পরিবেশ ও যাত্রি সেবা বান্ধব। ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয়, অবকাঠামো ত্রুটি দূর করে লাইসেন্স প্রদানের আহ্বান জানান শ্রমিক নেতা প্রনব জ্যোতি পাল।
৫দফা দাবির মধ্যে রয়েছে, বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ বন্ধ করা,ব্যাটারি চালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নের কমিটিতে ব্যাটারি রিকশা এবং ইজি বাইককে অন্তর্ভুক্ত করা, কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যে কোন বড় সড়কে পার্শ্ব রাস্তা নির্মাণ করে সড়কে ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করে বিভিন্ন মহলের চাঁদাবাজি বন্ধ করা এবং চালকদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে এবং মেকানিকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা।-বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী