editor
প্রকাশিত: 1:33 PM, November 7, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তোফায়েল মিয়া ও ৯ নম্বর আসামি শহীদ মিয়া।
৭ নভেম্বর (রবিবার) ভোরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান পার্শ্ববর্তী শ্রীমঙ্গলের মাইজদীহি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের এ ঘটনায় র্যাব’র কয়েক সদস্য গুরুতর আহত হয়েছেন। র্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩১শে অক্টোবর রোববার দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত সোমবার কমলগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বড় ভাই সামছুল হক। এরপর ঢাকা,সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত ৭ আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে