editor
প্রকাশিত: 2:28 PM, November 7, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ব্যাপক বিরোধিতার মধ্যেও শেষ পর্যন্ত পাস হলো প্রেসিডেন্ট বাইডেনের ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল। মার্কিন প্রতিনিধি পরিষদে শুক্রবার ২২৮-২০৬ ভোটাভুটিতে বিলটি পাস হয়। এই বিল পাস হওয়ায় দেশব্যাপী ব্যাপক অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণকাজ করার সুযোগ পাবেন প্রেসিডেন্ট বাইডেন। খবর সিএনএনের।
অবকাঠামো আইন প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়াটা প্রেসিডেন্ট বাইডেনের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
এই বিল নিয়ে কংগ্রেসে তুমুল বাদানুবাদ হয়। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ছয় সদস্য এ আইন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান দলের ১৩ সদস্য নিজ দলের বিরোধিতা করে বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
প্রস্তাব পাস হওয়ার পর আইনটি এখন সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের অনুমোদন পাবে। এর পর দেশব্যাপী ব্যাপক উন্নয়নযজ্ঞ শুরু হবে। আধুনিকায়ন করা হবে ব্রিজ, রেলপথ ও নৌপথসহ অবকাঠামো। কর্মসূচি শুরু হলে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করা যাচ্ছে।
অভিবাসন, পরিকাঠামো উন্নয়ন, জলবায়ুবান্ধব এ উদারনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ত্রিমুখী সমস্যায় পড়তে হয়েছিল।
রক্ষণশীলদের একাট্টা বিরোধিতা ছাড়াও নিজের দলের অতি উদারনৈতিক এবং মধ্যপন্থিদের চাপের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন।
শেষ পর্যন্ত আইনটি পাস হওয়ায় চাপমুক্ত হলেন বাইডেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন