editor
প্রকাশিত: 6:03 PM, November 7, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর, কমলগঞ্জ সদর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান এর চেক বিতরণ করা হয়। এ সময় ২৫৫২ পরিবারকে ৫ হাজার টাকা করে ১ কোটি ২৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রোববার দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শোয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগান, আলীনগর ইউনিয়নের আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগান এবং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের তালিকাভূক্ত চা শ্রমিকদের মাঝে অনুদানের এসব চেক বিতরণ করা হয়।
এছাড়াও রোববার বিকেলে মুজিববর্ষ উপলক্ষে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই নির্মাণ কর্মস‚চির আওতায় উপজেলার বিভিন্ন চা-বাগান সমুহে ১৭ টি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে