editor

প্রকাশিত: 6:32 PM, November 7, 2021

ভাড়া বেড়েছে, আজ থেকেই বাস চলবে

ভাড়া বেড়েছে, আজ থেকেই বাস চলবে

অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু করে গণপরিবহনসহ সব পরিবহন মালিক সমিতির সংগঠনগুলো।

তবে জ্বালানি তেলের দাম না কমলেও নতুন ভাড়া বাড়ানোর কাঠামো চূড়ান্ত হওয়ার পরপরই গণপরিবহনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান।

তিনি বলেন, বাস ধর্মঘট প্রত্যাহার করে গাড়ির মালিকদের সড়কে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি৷

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিআরটিএ’র সঙ্গে গণপরিবহন সমিতির সংগঠনগুলোর ভাড়া পুনঃনির্ধারণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এনায়েত উল্লাহ খান বলেন, আগামীকাল (সোমবার) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আমাদের নজরদারি থাকবে। আজ থেকেই গাড়ি চলাচল শুরু হবে। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানাচ্ছি। সব জেলা থেকে বাস চলাচল শুরু করার আহ্বানও জানান তিনি।

মালিকরা ভাড়া পুনঃনির্ধারণের দাবি করলেও ডিজেলের দাম কমানোর বিষয়টি নিয়ে এ বৈঠকে কেউ কোনো কথা বলেননি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহনের ধর্মঘট ছিল। কিন্তু যে বাসগুলো সিএনজিচালিত সেগুলো কেন মালিকরা বন্ধ রেখেছে? জানতে চাইলে এনায়েত উল্লাহ খান বলেন, সিএনজিচালিত বাসের সংখ্যা মাত্র ১/২ শতাংশ। অন্যান্য মালিকরা বন্ধ রাখার কারণে তারাও বন্ধ রেখেছেন। তবে এই বিষয়টি খতিয়ে দেখা হবে৷

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী