editor

প্রকাশিত: 10:57 PM, November 7, 2021

ক্যানসারের দুঃসহ অভিজ্ঞতা জানালেন মনীষা

ক্যানসারের দুঃসহ অভিজ্ঞতা জানালেন মনীষা

অনলাইন ডেস্ক
ক্যানসারে আক্রান্ত রোগী চিকিৎসার পর ভালো আছেন, এমন সংখ্যাও কম নয়। ঠিক যেমন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।

ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ চিকিৎসার পর ভালো আছেন এ অভিনেত্রী।

রোববার (৭ অক্টোবর) ভারতের জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। দিনটিতে সামাজিক মাধ্যমে মিডিয়ায় নিজের ক্যানসারের চিকিৎসার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন মনীষা কৈরালা।

এ অভিনেত্রী লেখেন, জাতীয় ক্যানসার সচেতনতা দিবসে যারা ক্যানসার চিকিৎসার এই জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, সকলের প্রতি অনেক ভালোবাসা। সকলের সাফল্য কামনা করি। আমি জানি, এই যাত্রা কঠিন। কিন্তু এও জানি, আপনারা তার থেকেও বেশি কঠিন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল।

ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার সময় মানুষ হিসেবে নাকি অনেক বদলে গিয়েছিলেন তিনি। সে সব নিয়ে মনীষা বলেন, আমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতাম। ঘাসের উপর হাঁটা, বিছানায় বসে জানলা দিয়ে আকাশ, মেঘ, সূর্যোদয়, সূর্যাস্ত দেখে মন ভালো হয়ে যেত। কারণ আগামীকাল বেঁচে থাকব কি না, সেটা আমার জানা ছিল না। তাই সব সময় আনন্দে থাকার চেষ্টা করতাম। দুঃসহ পর্যায় পেরিয়ে গিয়েছি সাহসে ভর করে।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের দিনগুলোতে পরিবারকে সব সময় পাশে পেয়েছিলেন বলে জানিয়েছেন মনীষা। তাই ক্যানসারের সঙ্গে যারা লড়াই করছেন, সকলকে সাহসী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মনীষা মনে করেন, ক্যানসার রোগের চিকিৎসা সম্পর্কে আরও সচেতনতা প্রয়োজন। এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যে আশার কাহিনি, যে সাফল্যের কাহিনি তৈরি হয়েছে, তা সকলকে জানাতে হবে। ভয় পেলে চলবে না। লড়াই করতে হবে।

২০১২ সালে মনীষার ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার প্রয়োজনে দীর্ঘ সময় আমেরিকায় ছিলেন নায়িকা। অবশেষে ২০১৫ সালে নিজেকে ক্যানসার মুক্ত বলে ঘোষণা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন