editor
প্রকাশিত: 2:25 PM, November 8, 2021
অনলাইন ডেস্ক
বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। ডিসেম্বরে তাদের চার হাত এক হচ্ছে বলে শোনা যাচ্ছিল।
এবার গুঞ্জন ছড়িয়েছে দীপাবলিতে নাকি রোকা (বাগদান) সেরে ফেলেছেন এই তারকাদ্বয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি দীপাবলির দিন গোপনে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বাগদান সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কবীর খান ও মিনি মাথুরের বাড়িতে।
‘নিউ ইয়র্ক’, ‘ফ্যানটম’ ও ‘এক থা টাইগার’ সিনেমায় কবীর খানের সঙ্গে কাজ করেছেন ক্যাটরিনা।
বিশেষ একটি সূত্র বলছে, পাপারাজ্জিদের ফাঁকি দিতে আলাদা গাড়িতে করে অনুষ্ঠানে যান ভিকি ও ক্যাটরিনা। ভিকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ভাই সানি কৌশল ও মা–বাবা এবং ক্যাটরিনার পক্ষ থেকে বোন ইসাবেলা আর মা সুজান ছিলেন।
তবে এটাই প্রথম না, এর আগে অগাস্ট মাসেও তাদের বাগদানের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরবর্তীকালে একটি বিবৃতি প্রকাশ করে ক্যাটরিনার পক্ষ থেকে জানানো হয়, খবরটি ভুল।
ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ভিকি অভিনেত্রী হারলিন শেঠির সঙ্গে প্রেম করেছেন। সে সময় ক্যাটরিনা অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ এবং মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ফোন বুথ’। এছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি সিনেমায় কাজ করছেন ক্যাটরিনা। পাশাপাশি সালমান খানের সঙ্গেই ‘টাইগার ৩’র শুটিং শুরু করেছেন অভিনেত্রী। আর অক্টোবরে মুক্তি পেয়েছে ভিকির সিনেমা ‘সরদার উধাম’।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন