editor
প্রকাশিত: 3:11 PM, November 8, 2021
অনলাইন ডেস্ক
১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুদিন পর আফগানিস্তানের ৩৪টি প্রদেশের সবকটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর ঘোষণা করে নতুন সরকার। এবার ১৭ প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানান। খবর টোলো নিউজের।
খবরে বলা হয়, ইসলামিক আমিরাত বিভিন্ন প্রদেশে ৪৩ জন নতুন গভর্নর, ডেপুটি গভর্নর এবং পুলিশ প্রধান নিয়োগ দিয়েছে।
নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে ১৭ জন বিভিন্ন প্রদেশের গভর্নর। ১৫ জন নিয়োগ পেয়েছেন বিভিন্ন প্রদেশের ডেপুটি গভর্নর হিসেবে। এ ছাড়া বাকি ১০ জন নিয়োগ পেয়েছেন বিভিন্ন প্রদেশের পুলিশ প্রধান হিসেবে। অপর একজনকে নিয়োগ দেওয়া হয়েছে হেরাতের শিন্দন্দ অঞ্চলের পাঁচটি জেলার নিরাপত্তা প্রধান হিসেবে।
ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ডিক্রির ওপর ভিত্তি করে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার এক বিবৃতিতে বলা হয়— বাদাখশান, পাকতিয়া, কাবুল, বাঘলান, কুন্দুজ, লোঘার, পাকতিকা, বামইয়ান, উরুজগান, ফারাহ, সারইপুল, জাওজান, ফারইয়াব, ময়দান ওয়ারদাক, জাবুল, নিমরোজ ও গজনিতে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।
ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে কাবুল, বাঘলান, কুন্দুজ, লোঘার, লাঘমান, বালখ, ফারাহ, সারইপুল, জাওজান, ময়দান ওয়ারদাক, জাবুল, সামানগান, গজনি, কুনার ও দায়কুন্দিতে।
এ ছাড়া কাবুল, কুন্দুজ, বাঘলান, লোঘার, বালখ, তাখার, ফারাহ, ফারইয়াব, ঘোর ও কুনার প্রদেশে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ প্রধান এবং একজনকে নিয়োগ দেওয়া হয়েছে হেরাতের শিন্দন্দ অঞ্চলের পাঁচটি জেলার নিরাপত্তা প্রধান হিসেবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন