editor
প্রকাশিত: 11:03 PM, November 8, 2021

আমাদের মুল লক্ষ্যই হবে মানুষের কল্যাণ : মস্তাক আহমদ পলাশ
বাংলাদেশ রেড সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে ম্যানেজিং বোর্ডের সদস্যপদে বিপুল ভোটে ১ নম্বর সদস্য নির্বাচিত হওয়ায় মস্তাক আহমদ পলাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনার জবাবে মস্তাক আহমদ পলাশ বলেন, মানুষকে দুর্যোগ-দুর্ভোগ থেকে মুক্তি দেবার লক্ষ্যেই রেডক্রিসেন্টের যাত্রা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোন দূর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট-এর সাথে রয়েছি এবং সবসময় থাকবো। আমাদের মুল লক্ষ্যই হতে হবে মানুষের কল্যাণ সাধন।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সিলেট এম.এ.জি ওসমানী বিমান বন্দরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান নাজিম খানের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম. এ. হান্নান, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্য্যনির্বাহী পরিষদের সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, কানাইঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সহসভাপতি জামাল উদ্দিন, দক্ষিণ বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, সাতবাক ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মন্নান, আওয়ামী লীগ নেতা মো. শাহাব উদ্দিন, তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য আলমাস উদ্দিন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মামুন রশীদ, মাসুদ হোসেন খান, হাজী মখদ্দছ আলী, জাওয়াদ ইবনে জাহিদ খান, যুবলীগনেতা কবিরুল ইসলাম, বাবুল রানা চৌধুরী, সেলিম উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন, খাজা শাহীন, আব্দুল লতিফ, তোতা মিয়া, আহমদ হোসেন খান, সিলেট রেডক্রিসেন্টের যুব প্রধান শাহনুর চৌধুরী সাথী প্রমুখ। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে