editor
প্রকাশিত: 11:06 PM, November 8, 2021

‘ইনাম চৌধুরী ছিলেন নিভৃতচারী কল্যাণকামী মানুষ’
‘প্রখ্যাত কলামিস্ট-শিক্ষাবিদ ইনাম চৌধুরী ছিলেন একজন নিভৃতচারী কল্যাণকামী মানুষ। তিনি খুব বেশি অধ্যয়ন করতেন এবং লেখালেখির পাশাপাশি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। বিশেষ করে তাঁর লেখার মুল থিম ছিলো সমাজের ত্রুটি চিহ্নিত করে সংশোধনের মাধ্যমে কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ১৮৭ তম সাহিত্য আসরে কলামিস্ট-শিক্ষাবিদ ইনাম চৌধুরী স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন একথা বলেন।
সাইক্লোনের উদ্যোগে সোমবার (৮ নভেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারে সিফডিয়া মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার।
তরুণ কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংবাদ পাঠক ফারহানা বেগম, কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, কবি ইছমত হানিফা চৌধুরী, কবি নাঈমা চৌধুরী, কবি কামাল আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছড়াকার জুবের আহমদ সার্জন এবং মোনাজাত পরিচালনা করেন বেলাল আহমদ চৌধুরী।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়