editor

প্রকাশিত: 11:21 PM, November 8, 2021

নতুনদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে – এমপি মোকাব্বির

নতুনদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে – এমপি মোকাব্বির

নতুনদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে - এমপি মোকাব্বির

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপকি মোকাব্বির খান বলেন, নতুনদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সরকারের গ্রহন করা প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে মানুষের কাঙ্খিত স্বপ্নপূরণের পাশাপাশি দেশ আরোও এগিয়ে যাবে। তিনি বলেন, মানুষের চিকিৎসায় ব্যবসাবান্ধব চিন্তা না করে সেবামূলক ভাবে কাজ করলেই মানুষ উপকৃত হবে।
বিশ্বনাথ উপজেলায় নতুন ধারার চিকিৎসা সেবা নিয়ে মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টারের যাত্রা আশা করি মানুষের কল্যাণে কাজ করবে। সেবা প্রদানের মাধ্যমে মানুষের মন জয় করে এই প্রতিষ্ঠান একদিন হাসপাতালে রুপান্তরিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
তিনি সোমবার (৮ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় ‘মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টারের’ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
আন্তর্জাতিক সর্বাধিক প্রযুক্তি, বিশ্বমানের যন্ত্রপাতি, অভিজ্ঞ ডাক্তার ও নতুন ধারার চিকিৎসা সেবার প্রতিশ্রæতি দিয়ে বিশ্বনাথে মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টার’র যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানে চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা ও ধারাভাষ্যকার একেএম তুহেমের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, থানার পরিদর্শক (ওসি) রমাপ্রশাদ চক্রবর্তী, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তপন দাশ, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. তৌসিফ ইবনে আহবাব ও ডা. সাদনান সাকিব চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল মজিদ চৌধুরী জানান, সর্বাধুনিক প্রযুক্তি, অথ্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ স্টাফ বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আর্ন্তজাতিক স্বীকৃত সিলেট মেডিএইডের সহযোগী প্রতিষ্ঠান মেডিএইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হল।
এখানে অত্যাধুনিক ডায়গনিস্টিক সার্ভিস, মানসম্মত রির্পোট প্রদান ও রোগীদের সযতেœ সেবা দেয়ার প্রতিশ্রæতি নিয়েই বিশ্বনাথে নতুন ধারার চিকিৎসা সেবার দৃষ্ঠান্ত রাখবে এই প্রতিষ্ঠান। এজন্য তিনি বিশ্বনাথবাসীকে তাদের সেবা গ্রহণ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল জালাল, এমপির পিএস কয়েছ আহমদ, এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা যুবলীগ নেতা শাহ আলম খোকন, রুহেল খান, সাংবাদিক নবীন সোহেল, আব্দুস সালাম প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে