editor

প্রকাশিত: 12:50 AM, November 9, 2021

সিলেটে পরিবহন সেক্টর : ফলিককে অব্যাহতি দিয়ে আবুর নিয়ন্ত্রণ

সিলেটে পরিবহন সেক্টর : ফলিককে অব্যাহতি দিয়ে আবুর নিয়ন্ত্রণ

সিলেটে পরিবহন সেক্টর : ফলিককে অব্যাহতি দিয়ে আবুর নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
সিলেটের এক সময়ের প্রভাবশালী শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক। তার এক ঘোষণায় সিলেটে বন্ধ হয়ে যেতো গাড়ির চাকা। এছাড়া- সিলেটের পরিবহন সেক্টরে টিকে থাকতে সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি পদে আসীন ছিলেন তিনি। সেই দাপট আর নেই ফলিকের। শ্রমিক ইউনিয়নের পর এবার ফেডারেশন থেকেও সরিয়ে দেয়া হলো ফলিককে। রোববার রাতে এক সভায় ওই পদ থেকে ফলিককে অব্যাহতি দিয়ে আবু সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। এর আগে ওই সংগঠনের কার্যকরী সভাপতি ছিলেন আবু সরকার। এখন আবু সরকারের পক্ষ নিয়ে নিয়েছেন শ্রমিক সংগঠনের প্রায় সবাই। এ কারণে আবু সরকারের দাপটের কাছে অসহায় হয়ে পড়েছেন ফলিক।

তবে- ফলিকের দাবি হচ্ছে; তাকে পদ থেকে সরানো হয়নি, তিনি স্বেচ্ছায় আবু সরকারকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়েছেন। সিলেটে ফলিক ও আবু এক সময় ছিলেন একই ছাদের নিচে। বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ছিলেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি। আর আবু সরকার ছিলেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। ফলে দু’জনের মধ্যে সখ্যের পাশাপাশি পরিবহন সেক্টর নিয়ন্ত্রণে টিমওয়ার্কও ছিল। তুচ্ছ ঘটনায় সিলেটে তারা ধর্মঘটের ডাক দিলেই সব শ্রমিক ধর্মঘটে যেতেন। প্রায় ৬-৭ বছর এভাবেই কেটেছে সিলেট পরিবহন সেক্টরের রাজনীতি। কিন্তু পরবর্তীতে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয় সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে। এ কারণে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ান পরিবহন শ্রমিকদের একাংশ। এ নিয়ে রাজপথে গড়ায় তাদের বিরোধ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বছর খানেক আগে সেলিম আহমদ ফলিকের কাছ থেকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্তৃত্ব নেন আরেক পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম।

 

এখন তার নিয়ন্ত্রণেই চলছে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম। এরই মধ্যে আবু সরকার সহ অন্যান্য সংগঠনের নেতাদের সঙ্গে সখ্যতা বেড়েছে ময়নুল ইসলামের। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। নিজে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকাকালে সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হয়েছিলেন সেলিম আহমদ ফলিক। তার নেতৃত্বেই চলছিল শ্রমিক ফেডারেশন। কিন্তু গত রোববার রাতে সিলেটে ফেডারেশনের এক বৈঠকে ফলিককে সভাপতির পদ থেকে বাদ দেয়া হয়েছে। পরে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে আবু সরকারকে। ফলে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের হাতেই চলে গেছে পরিবহন সেক্টরের কর্তৃত্ব। গতকাল পরিবহন শ্রমিক নেতা আছকর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রমিক ফেডারেশন থেকে সেলিম আহমদ ফলিককে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী অচিরেই পুনরায় কমিটি গঠন করা হবে। বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সংগঠনের কোনো কার্যক্রম না থাকায় সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্যের মতামতে তাকে অব্যাহতি দেয়া হলো।’- বৈঠকের পর সাংবাদিকদের আবু সরকার জানিয়েছেন; বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিককে অব্যাহতি দেয়া হয়েছে। তার নিষ্ক্রিয়তার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে- সেলিম আহমদ ফলিক গতকাল বিকালে জানিয়েছেন- ‘আমাকে অব্যাহতি দেয়া হয়নি। আমিই আবু সরকারকে দায়িত্ব দিয়েছি।

 

এখন নতুন করে ওই সংগঠনের কমিটি গঠন করা হবে। সবাই মিলে নতুন করে কমিটি গঠন করা হবে।’ এদিকে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় রোববার রাতের সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া, প্রচার সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুল শহিদ, সদস্য শাহ্ রিপন, সিলেট জেলা হিউমেন হলার সমিতির সাধারণ সম্পাদক ইনসান আলী, সিলেট জেলা অটো টেম্পো অটো রিকশাচালক শ্রমিক জোটের সাবেক সভাপতি খলিল খান, কার্যকরী সভাপতি মতছির আলী প্রমুখ। সভা জানানো হয়- সিলেট জেলা অটো-টেম্পো অটো-রিকশাচালক শ্রমিক জোটের কমিটির বিরুদ্ধে একটি কুচক্রীমহল কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক। খেটে খাওয়া শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য যে সংগঠন কাজ করে যায় সে সংগঠনের বিরোধিতা করা মানে গোটা পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধিত করা। সভায় সিলেট সিটি করপোরেশন কর্তৃক চৌহাট্টায় পরিবহন শ্রমিকদের সঙ্গে যে সমস্যা হয়েছিল তা নিষ্পত্তি হওয়ার পরও মেয়র মহোদয়ের স্বাক্ষর না হওয়ায় নেতৃবৃন্দের ওপর চার্জশিট হয় এবং সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার সহ বাংলাদেশে জ্বালানি খাতে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে