editor
প্রকাশিত: 1:54 PM, October 7, 2020
সিলেটে এমসি কলেজ ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড মঞ্জুর হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে ৭ আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন। শুনানি শেষে আদালতের বিচারক শারমিনা সুলতানা নীলা আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুহিবুর রহমান (৩৫), আনিসুর রহমান (৩০), সোবহান মিয়া (৬৫), রফিকুল ইসলাম মোড়ল (৪৫), আব্দুল খালিক (৪৫), আব্দুর রহিম বাবু (৫০), সিরাজুল ইসলাম সিরাই (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী আকমল আলী বলেন, আদালতে ৭ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যা চেষ্টা করা হয়। ওই কলেজ ছাত্র নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে গেলেও ঘটনাটি আড়াল করতে মামলায় আসামি দিয়ে হয়রানি করার চেষ্টা করেন আসামি পক্ষ। এ ঘটনায় জালালাবাদ থানায় অপহরণ ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেন ওই কলেজ ছাত্র। মামলার আসামিরা গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মঙ্গলবার আদালতে আসামিদের রিমান্ড আবেদন করা হয়।
5 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা