editor
প্রকাশিত: 3:58 PM, November 10, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বেইলি সেতুর ২টি পাটাতন ভেঙে শমসেরনগর-কমলগঞ্জ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এতে শ্রীমঙ্গল শমশেরনগর ও কুলাউড়াগামী কয়েকশো গাড়ি আটকা পড়ে আছে সেতুর দুপাশে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৭টায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নী ছড়ার ওপরের স্টিলের বেইলি সেতুটির ২টি পাটাতন ভেঙে গিয়ে এ ঘটনা ঘটে। এর আগে এই সেতুর পাটাতন ৬-৭ বার ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীরা জানান, ভোর রাতে কোন ভারী যানবাহন পারাপারের সময় হয়তো বেইলি সেতুর পাটাতনগুলো ভেঙে যায়। গত কয়েক বছর ধরে এ বেইলি সেতুটির পাটাতন অনেক বার ভেঙেছে।
সড়ক ও জনপদ বিভাগ প্রতিবারই জোড়াতালি দিয়ে কোন রকম সংস্কার করে দেয়। এলাকাবাসী দাবি করে জানান, এখানে স্থায়ীভাবে একটি সিসি ঢালাইয়ের সেতু নির্মাণ করতে হবে।
এ ঘটনার পর থেকে শমসেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষজন।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেতুর পাটাতন ভাঙার খবর পেয়ে দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে বেইলি সেতুর ভেঙে যাওয়া পাটাতন সংস্কারের কাজ চলছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে