editor
প্রকাশিত: 9:54 PM, November 10, 2021
অনলাইন ডেস্ক
এক বছর ধরে নিজের সম্পত্তিতে দখল ছিল না বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে সম্প্রতি নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন তিনি।
একইসঙ্গে ফিরে পেয়েছেন বাজেয়াপ্ত হওয়া তার ল্যাপটপ এবং ফোন।
২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। এরপর থেকেই তার মৃত্যু তদন্ত নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। উঠে আসে মাদদকাণ্ডও। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়াকে। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাসের হাজতবাসেও ছিলেন তিনি। রিয়া জামিন পেয়েছেন ২০২০ সালের অক্টোবর মাসে।
ব্যাংক অ্যাকাউন্ট ফেরত পেতে রিয়া যে আবেদন জমা দিয়েছেন তাতে লেখা, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মাসে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
রিয়ার লেখায়, তিনি পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। নিজের জীবনযাপনের ভার তার হাতে। তাছাড়া তার সংসারে এবং কর্মক্ষেত্রে যে মানুষরা কাজ করেন, তাদের বেতনের জন্য টাকা পয়সা তোলা ও জমানোর জন্য নিজের অ্যাকাউন্টগুলোর প্রয়োজন রয়েছে। তার ভাই শৌভিক চক্রবর্তীর যাবতীয় খরচ রিয়াকে চালাতে হয়। তাই ১০ মাস ধরে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাখায় রিয়ার জীবন যাপনে অসুবিধা হচ্ছে। এমনই একাধিক কারণের কথা লেখা হয়েছে রিয়ার আবেদনে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটার অতুল সারপান্ডে জানিয়েছেন, সুশান্তর মৃত্যুর মামলায় তদন্তকারী কর্মকর্তারা ইতোমধ্যেই রিয়াকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
কিন্তু অন্য দিক, নানা রকম আপত্তিও এসেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রতিনিধি আইনজীবী অতুলের যুক্তি, যেহেতু মাদক-মামলার তদন্ত এখনও শেষ হয়নি, তাই এই মুহূর্তে বাজয়াপ্ত করা অ্যাকাউন্টগুলো চালু করে দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আদালতের রায় রিয়ার পক্ষেই এসেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন