editor
প্রকাশিত: 11:59 PM, November 10, 2021

আ.লীগের অভিমান ভাঙালো ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক
জেলা ও মহানগর আওয়ামী লীগকে পাশ কাটিয়ে ছাত্রলীগের নতুন কমিটি দেয় কেন্দ্র। এ নিয়ে মনক্ষুন্ন ছিলেন দলের অভিভাবক সংগঠনের নেতারা।
অবশেষে নেতাদের ফুল দিয়ে মান ভাঙালেন জেলা ও মহাননগর ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে নগরের চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন রেডক্রিসেন্ট কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের হাতে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ছাত্রলীগের নতুন কমিটির নেতারা।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভেকেট নাসির উদ্দিন খান অভিমান ভেঙে ছাত্রলীগের দেওয়া ফুল গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
নেতারা সিলেট ছাত্রলীগকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রলীগকে কোনো ব্যক্তি কেন্দ্রীক না হওয়ার নির্দেশনা দেন। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে যেকোনো ব্যাপারে অভিভাবক সংগঠন আওয়ামী লীগের পরামর্শ নিয়ে পথ চলার আহ্বান জানান তারা।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাত করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম।
গত ১২ অক্টোবর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর স্ব-গোত্রীয় কমিটি বিরোধীদের আন্দোলনের তুপে রয়েছেন জেলা ও মহানগর ইউনিট কমিটির নেতারা।
কমিটি ঘোষণার পর তোপের মুখে থেকেও ১৮ অক্টোবর প্রথমবারের মতো নবগঠিত কমিটির নেতারা সিলেটের রাজপথ আনন্দ মিছিল করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন