editor
প্রকাশিত: 4:03 PM, November 11, 2021
অনলাইন ডেস্ক
কুমিল্লার লাকসামে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার (১০ নভেম্বর) বিকেলে শহরের রাজঘাট এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এরপর থেকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে আসেন দুই যুবক। খবর পেয়ে পৌরশহরের রাজঘাট এলাকার বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক মিলে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা দিয়ে শিয়ালটি কিনে নেন। বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে শিয়ালটি জবাই করা হয়। এজন্য স্থানীয় কসাই জিয়াকে ১৫০ টাকা দেওয়া হয়। শিয়ালটি জবাই করার সময় কেউ একজন মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও করেন।
ভিডিওতে দেখা যায়, সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক শিয়াল জবাই করে মাংস বিক্রির স্থানের বর্ণনা দেন। ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করেন। প্রতি কেজি মাংসের দাম ১০০০ টাকা বলে জানানো হয় ভিডিওতে। খবর পেয়ে কয়েকজন সেই গিয়ে সেই মাংস কিনে নেন। এর পরপরই শিয়ালের মাংস বিক্রেতারা সটকে পড়েন।
স্থানীয় কাউন্সিলর মনসুর আহমেদ মুন্সি বলেন, বিষয়টি আমি জানি না। যে এলাকায় শিয়াল জবাই ও মাংস বিক্রি করা হয়েছে, সেটি আমার ওয়ার্ডের আওতাভুক্ত নয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে তদন্ত করা হবে।
সূত্রে: বাংলা নিউজ
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী