editor
প্রকাশিত: 4:18 PM, November 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচনে এবার ২২টি পরিচালক পদের বিপরীতে চার ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা হয়েছে ৫৫টি।
এরমধ্যে পরিচালকের ২২টি পদে অর্ডিনারি (একক) শ্রেণিতে ৩২টি, অ্যাসোসিয়েট (একক) শ্রেণিতে ১৯টি, ট্রেড গ্রুপ (একক) শ্রেণিতে তিনটি ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আরও একটি মনোনয়ন পত্র জামা পড়েছে।
এ বিষয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবদুল জব্বার জলিল বলেন, সিলেট চেম্বারের নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উৎসব মুখোর পরিবেশ তৈরী হয়েছে। এবারের নির্বাচনে ২২টি পরিচালক পদে চার ক্যাটাগরিতে ৫৫টি মনোনয়নপত্র জমা হয়েছে। আগামী ১৩ নভেম্বর আমরা মনোনয়নপত্র যাচাই-বাছাই করব। এরপর ১৬ নভেম্বর তা প্রকাশ করা হবে। এছাড়া আগামী ১৮ নভেম্বর বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। এই আপিলের সিদ্ধান্ত হবে ২১ নভেম্বর।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের নির্বাচন আয়োজনের জন্র তফসিল ঘোষণা করা হয়। এরপর গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো বুধবার (১০ নভেম্বর)। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৩ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ১৮ নভেম্বর যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিলের ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হবে আগামী ২১ নভেম্বর।
এরপর চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর সিলেট নগরীর ধোপাদিঘীপাস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে চেম্বারের ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটা টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ ডিসেম্বর নির্বাচিত পরিচালকগণের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী কিংবা ভোটার নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল করতে পারেবন ১৪ ডিসেম্বর। আপিলের পর ২০ ডিসেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে