editor

প্রকাশিত: 4:19 PM, November 11, 2021

প্রতিটি নাগরিককে দলের নয় দেশের প্রতিনিধিত্ব করতে হবে : অ্যাডভোকেট জামান

প্রতিটি নাগরিককে দলের নয় দেশের প্রতিনিধিত্ব করতে হবে : অ্যাডভোকেট জামান

দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, দেশের মালিক জনগণ। তাই প্রতিটি নাগরিককে রাজনৈতিক দলের নয়, দেশের প্রতিনিধিত্ব করতে হবে। ক্ষমতার রাজনীতিতে মোহ থাকে। মোহাবিষ্ট থেকে দেশের কল্যাণে অবদান রাখা যায় না। ব্যক্তিস্বার্থে নয়, মোহ থাকবে দেশের উন্নয়নে। তিনি বলেন, জাগরণ সৃষ্টি করতে হবে পরিবার থেকে। নিজে জেগে উঠে জাগাতে হবে অপরকে। এভাবেই জেগে উঠবে দেশ। রক্তে কেনা স্বদেশকে বাসযোগ্য করে তুলতে হলে দেশবান্ধব শক্তির বিকল্প নেই।

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গতকাল বুধবার শ্যামল সিলেট মিলনায়তনে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র সংগঠক দিলাল আহমদ। স্টুডেন্ট ইউনিটির সদস্য সচিব আতিকুর রহমান বাবলু’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময সভায় প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান জামান আরও বলেন, সাংবিধানিকভাবে মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। একইভাবে ধর্মীয় অধিকারের বিষয়টিও মাথায় রেখে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশে আইনের যথাযথ প্রয়োগ না হলে সেখানে জনমত গড়ে তোলা যেতে পারে। কিন্তু দেশের বাইরে অবস্থানকালীন সর্বক্ষেত্রে দেশকে তুলে ধরতে হবে সফল ও সুন্দরভাবে।

তিনি দেশ ও ইতিবাচক সমাজ গঠনে সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি’র গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করে কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রতি গুরত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন কেরামত আলী, রায়হাদ বক্স (রাক্কু), আমিনুর রহমান, ফখরুল ইসলাম, তানভির আহমদ খান, কায়ছার আহমদ, রেজওয়ান আহমদ, আবদুল বাছিত, সজিব আহমদ, মো.শহিদ আহমদ ও নাদিম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার আহমদ, আজিম উদ্দিন রাজু, কামরুল মজুমদার, সুমন আহমদ, পারভেজ আহমদ, ইছহাক আহমদ মান্না, ইমন আহমদ রাব্বী, মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, অপু চৌধুরী, মোস্তফা নিয়াজ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে