editor
প্রকাশিত: 5:08 PM, November 11, 2021

ফেসবুক আসক্তি কমানোর আহ্বান ড. জাফরের
শাবি প্রতিনিধি
শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বর্তমানে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে গেছে। তারা ফেসবুকে বেশি সময় ব্যয় করছে।
এটা শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীর একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের ফেসবুকে কম সময় দিয়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে হবে। গতকাল বুধবার শাবি প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
গতকাল বুধবার (১০ অক্টোবর) বিকেলে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন ড. জাফর ইকবাল।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা ক্লাস রুম থেকে যা শিখতে পারে তার চেয়ে বেশি শিখতে পারে শ্রেণি কক্ষের বাইরে। বিশ্ববিদ্যালয়ের চার বছরের জীবনে বিভিন্ন সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। আবার সে সমস্যা থেকে বেরিয়ে আসার পথও খোঁজে বের করেন তারা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিকসহ শিক্ষামূলক কর্মকাণ্ড থেকে বেশি শিখতে পারেন আমাদের শিক্ষার্থীরা। এ শিক্ষার মাধ্যম শিক্ষার্থীরা একজন প্রকৃত মানুষ হয়ে উঠেন।
অবসরকালীন সময়ের কথা উল্লেখ করে জাফর ইকবাল বলেন, আমার অবসরকালীন সময় ভালোই কাটছে। আমি যেহেতু লেখালেখি করি এদিকে বেশি সময় কেটে যায়। এখন শাবিপ্রবির ক্যাম্পাসে কাটানো সময়গুলোকে বেশি মনে পড়ে।
সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তিপরীক্ষা হওয়ায় আমি অনেক আনন্দিত। এবারে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দেওয়ার সুযোগ পেয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরাও সন্তোষ হয়েছেন। তবে, এবারে কিছু ভুল-ভ্রান্তি ছিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন