editor
প্রকাশিত: 5:27 PM, November 11, 2021

দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাউথ এশিয়া রেডিও ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ
আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এর পিতা বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মির মনসুর আহমেদ এর ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জিন্দাবাজার গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মির মনসুর আহমেদ এর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বেতার ব্যক্তিত্ব ড. মির শাহ আলম। বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়েজিদ খাঁন, ব্যবস্থাপক স্বপন মাহমুদ।
আলোচনা সভা শেষে মরহুম মির মনসুর আহমেদ এর রুহের শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মো: কয়েস মিয়া। এসময় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর সুপারভাইজার রায়হান খান, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট শাখার সদস্য মো: কুদ্দুস সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মির মনসুর আহমেদ ১৯৮২ সালের ৮ নভেম্বর বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে