editor

প্রকাশিত: 6:20 PM, November 11, 2021

নিত্যপ্রয়োনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : রেজাউল করিম জালালী

নিত্যপ্রয়োনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : রেজাউল করিম জালালী

নিত্যপ্রয়োনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে দলের লালদিঘিপাড়স্থ কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মজলিসে নির্ধারিত বিষয়ে আলোচনা করেন বিশেষ অতিথি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়্যুম হাজীপুরী।

সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রবের যৌথ সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, চাল, ডাল, ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে জনগণ আজ দিশেহারা। নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই অস্থিতিশীল অবস্থায় জনগণ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। তাই নিত্যদ্রব্যের মূল্য কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রশিক্ষণ মজলিসে বিশেষ অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেন, দেশের পরিবহন সেক্টরে অরাজকতা চলছে। অস্বাভাবিক ভাবে গাড়ী ভাড়া বৃদ্ধি করায় যাত্রীরা অসহায় হয়ে পড়েছেন। তাই পরিবহন ভাড়া নিয়ন্ত্রণ করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী মজলিস নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ আলেম-উলামাকে জেলেবন্দী রাখার পরিণাম শুভ হবে না।

প্রশিক্ষণ মসজলিসে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, জেলা শাখার সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, মাওলানা ক্বারী উবায়দুর রহমান, মহানগর মাখার সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী ও মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, বায়তুল মাল সম্পাদক মুফতী সৈয়দ নাছির উদ্দিন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শাহিদুর রহমান শুহেদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, ক্বারী সাঈদ আহমদ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আশরাফুল হক, মাওলানা সাইফুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।