editor

প্রকাশিত: 11:00 PM, November 11, 2021

সিলেটের তিন উপজেলায় আ.লীগ ৬ স্বতন্ত্র ৯

সিলেটের তিন উপজেলায় আ.লীগ ৬ স্বতন্ত্র ৯

সিলেটের তিন উপজেলায় আ.লীগ ৬ স্বতন্ত্র ৯

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের তিন (সিলেট সদর, বালাগঞ্জ ও কোম্পানীগঞ্জ) উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপে।

 

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

 

রাত ৯টার মধ্যেই সবগুলো ইউনিয়নের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ১৫টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী নৌকার নিয়ে বিজয়ী হয়েছেন ৬ জন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন ৯ জন।

 

এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী ৮, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৫, জামায়াত সমর্থিত প্রার্থী ১ ও খেলাফত মজলিস সমর্থিত প্রার্থী জিতেছেন একটি ইউনিয়নে।

 

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী,

 

সিলেট সদর উপজেলা:
সিলেট সদর উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ২ ও স্বতন্ত্র ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া, জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক, কান্দিগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আবদুল মনাফ আর হাটখোলায় জিতেছেন স্বতন্ত্র প্রার্থী খেলাফত মজলিস নেতা মাওলানা রফিকুজ্জামান।

 

কোম্পানীগঞ্জ উপজেলা :
কোম্পানীগঞ্জের ৫ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ আর ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন।
ইসলামপূর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলমগীর হোসেন আলম, তেলিখালে ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাইয়ে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ে আওয়ামী লীগ প্রার্থী ইকবাল হোসেন ইমাদ চেয়ারম্যান পদে জয়যুক্ত হয়েছেন।

 

বালাগঞ্জ উপজেলা :
বালাগঞ্জের ৪ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ আর ৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ।
বালাগঞ্জ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌরিপুরে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুর রহমান মাখন, বোয়ালজুড় ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আনহার মিয়া, দেওয়ানবাজারে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা নাজমুল আলম নজম ও পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগ প্রার্থী শিহাব উদ্দিন চেয়ারম্যান হিসেবে বেসরকারী ফলাফলে জয়লাভ করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে