editor
প্রকাশিত: 3:30 PM, November 12, 2021

কমলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রানীরবাজারে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল সেখানে গিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। তিনি রাত ৮টার দিকে তার দোকান বন্ধ করে বাসায় চলে যান।
ভুক্তভোগী আফরুজ উদ্দিন বাবু জানান, দুই মাস আগে হীড বাংলাদেশ ও উদ্দিপন এনজিও সংস্থা থেকে আড়াই লক্ষ টাকা লোন নিয়ে দোকানে মালামাল তুলেছি। আমার প্রায় ৪ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
আরেক ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার বলেন, তার দোকানে একটি মোটরসাইকেলসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন। তারা পুড়ে যাওয়া দোকান গুলোর মালিকদের সাথে কথা বলেন এবং সরকারি ভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে